চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ কর্মসূচি

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এক দোয়া মাহফিল ও অসহায়, এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এবং বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন রাশেদ, যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন শাকিল, সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাত।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর, নূহ গাজী সেলিম, মোঃ জাকির, জহির আহাম্মেদ, মোঃ রিদওয়ান, মাহি রুবেল, জাকির হোসেন মিশু, মেহেরাজ উদ্দিন, আজিজুল হক আজাদ, মোঃ কাওসার, মোঃ মোতালেব, মোঃ রাসেলসহ আরও অনেকে। অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে মৎস্য অধিদপ্তর বদ্ধপরিকর