চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

| বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর নগরের নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধ, ২৪এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনসংগ্রামে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি এবং সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মুবিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মো. মহসিন, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দীন আলম, আনোয়ার হোসেন লিপু, মো. জাফর আহম্মদ, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, মো. আশ্রাফুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, তাঁতীদলের সভাপতি সেলিম হাফেজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুরাদ এবং জাসাসের সাধারণ সম্পাদক মো. শিপনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধলংমার্চ পরবর্তী সমাবেশস্থল পরিদর্শনে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে