চট্টগ্রাম বেতারের শ্রোতা আনন্দমেলা

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বেতার সবার জন্য সবসময় সবখানে’ এই স্লোগানে শিশু, কিশোরকিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রমের (জিওবি) আওতায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে শ্রোতা আনন্দমেলা ও চট্টগ্রাম বেতারের নতুন তালিকাভুক্ত গীতিকারদের অভিনন্দনপত্র প্রদান অনুষ্ঠান গত ৯ জুন জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাহীন আকতার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক (শিক্ষা) মো. মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণির শিল্পী ও সুরকার আব্দুল মান্নান রানা, বাংলাদেশ বেতার চট্টগ্রামের সিনিয়র প্রকৌশলী মো. কামাল হোসেন ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। স্বাগত বক্তব্য রাখেন উপআঞ্চলিক পরিচালক তাবাসসুম হক। সিনিয়র উপস্থাপিকা নাসরিন ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আহমেদ মাওলা, গীতিকার পংকজ দেব অপু, গীতিকার জসিম উদ্দীন খান ও মো. শহিদুর রহমান।

শ্রোতা ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন ইউনুচ আনসারী, তাসমিমা তিহা, আব্দুস শাকুর, মেহেদী হাসান মামুন, মো. মুসলিম আলী জনি, মো. সেলিম, এস এম নাসির উদ্দীন প্রমুখ। সংগীত পরিবেশন করেন ইকবাল পিন্টু, সুর্বণা রহমান, রিফাত চৌধুরী লিজা, জান্নাতুল ফেরদৌস সুমি ও জনি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা না দেয়ার দাবি
পরবর্তী নিবন্ধবিভাগীয় সমাবেশ সফল করতে সাতকানিয়ায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ