চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের ৩০ বছর পূর্তি উদযাপন

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত ১৪ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের আর্ট গ্যালারি হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শামসুল কবীর লিটনের সূচনা বক্তব্য দেন। শুভেচ্ছা কথামালায় অংশ নেন নাট্যজন শিশির দত্ত, অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী, মুনীর হেলাল, অধ্যাপক সনজীব বড়ুয়া, মনসুর মাসুদ, খালেদ হেলাল, আশীষ নন্দী, রূপেশ কান্তি দে, মোস্তফা কামাল যাত্রা, মঈন উদ্দিন কোহেল, মোহাম্মদ সাইফুল ইসলাম, রহিমা খাতুন লুনা, মুহম্মদ শাহ্‌ আলম, কঙ্কন দাশ, মিশফাক রাসেল, প্রবীর পাল, সায়েম উদ্দিন ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সভাপতি শুভ্রা বিশ্বাস।

ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্বজিৎ চৌধুরীর গল্প ও শামসুল কবীর লিটনের বেতার নাট্যরূপায়িত শ্রুতি নাটক ‘গোধুলী শোভা’য় অভিনয়ে অংশ নেন অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী, মনসুর মাসুদ, রূপেশ কান্তি দে, রহিমা খাতুন লুনা, সিরাজাম মুনীরা স্বর্ণা ও নাজিম মামুন। এর আগে নাটকের গানে অংশ নেন মঈন উদ্দিন কোহেল, বাপ্পা চৌধুরী, নাদিরা সুলতানা হেলেন, বাপ্পী হায়দার, গৌরি নন্দিতা, বিবি আয়েশা সুমি, নজরুল ইসলাম তুহিন, সায়েম উদ্দিন, মোহাম্মদ কাউছার মজুমদার, মোহাম্মদ গোলাম সাদেক ও বৃষ্টি বড়ুয়া। তবলায় সঙ্গত দেন সৈকত দাশ। শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঋত্বিককুমার ঘটক স্মারক বক্তৃতা ২০ নভেম্বর
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.০৮ কোটি টাকা