চট্টগ্রাম ক্যান্ট: পাবলিক কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৫ ডিসেম্বর

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চট্টগাম ক্যান্ট: পাবলিক কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী। এই উপলক্ষে গত ১৪ নভেম্বর নাসিরাবাদ বাটা গলি সংলগ্ন সিসিপিসি এলামনাই এসোসিয়েশন কার্যালয়ে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, চট্টগ্রাম ক্যান্ট: পাবলিক কলেজে আয়োজিত দিনব্যাপী পূনর্মিলনী অনু্‌ষ্ঠানে প্রায় ৫হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেবেন। এই আয়োজনে কথামালা, স্মৃতিচারণ, প্রীতিভোজ ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পূনর্মিলনী সম্পর্কে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সিসিপিসি এলামনাই এসোসিয়েশনের সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ফোনে ০১৭১০ ৪৬৫১৬০ ও ০১৮১৯ ৮৭৪৩৮১ নম্বরে জানা যাবে। সভায় উপস্থিত ছিলেন কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী আজম, সহ সভাপতি মনজুরুল হক, নাজিবুল্লাহ খান পাভেল, সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর জনি, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাইফুল ইসলাম চৌধুরী রিজভী, আরিফ আহমেদ ইফতেখার,সাজিদ বিন সোলাইমান, মনোয়ার হোসাইন রাজীব এবং তাজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদারুল উলুম মাদ্রাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সবক প্রদান
পরবর্তী নিবন্ধবাকলিয়া এক্সেস রোডের নাম ‘শহীদ আলিফ এক্সেস রোড’ করার দাবি