চট্টগ্রামে ১৯৯৬ সালের ৯ এপ্রিলের রক্তাক্ত ঘটনায় নির্মমভাবে নিহত শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৯ এপ্রিল প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ নিউমার্কেট চত্বরে পৌঁছালে ওঁত পেতে থাকা আওয়ামী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ছাত্রদল নেতা শহীদ আবদুল কাইয়ুম, নন্দনকাননে যুবনেতা শহীদ আজাদ বলী খান, জামালখান খাস্তগীর স্কুলের সামনে শিক্ষিকা জাহানারা বেগম এবং স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শ্রমিকনেতা আবদুর রহমান প্রাণ হারান।
শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর আবু ছৈয়দ দোভাষ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা নাজিমুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, আজকের এই দিনে চট্টগ্রামের মাটিতে যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ওইদিন নিরস্ত্র নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়ে যেভাবে প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল, তা গণতন্ত্র, মানবাধিকার ও সভ্য রাজনীতির পরিপন্থী। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা ও অধিকার রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও শওকত আজম খাজা, সাবেক সহ–সভাপতি এম এ হালিম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার খান, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ হোসেন, সাবেক সহ–সভাপতি আমিনুর রহমান মিয়া, নগর মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজ্বী নূরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন মীর্জা, নূর মোহাম্মদ, রমজান আলী, আবদুর রাজ্জাক, মোহাম্মদ ওয়াসীম; নগর যুবদলের সাবেক সহ–যোগাযোগ সম্পাদক মেজবাহ উদ্দীন মিন্টু; নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম দিপু সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা ৯ এপ্রিল সংঘটিত নৃশংস ঘটনাকে স্মরণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি














