চট্টগ্রামে হাম উপসর্গে আরও ১০৯ শিশু ভর্তি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে গতকাল আরও ১০৯ শিশু সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১০ হাজার ৬৮৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩০৫ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৮১ জন।

অন্যদিকে মোট ৪৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। অন্যদিকে গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৬৫৩ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও ওষুধ চুরি
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমায় ৮৪ হাজার প্রদীপ প্রজ্বলন