চট্টগ্রামে গতকাল হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত উপসর্গে মোট মারা গেছে ১৮ জন। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে গতকাল নতুন করে আরো ৭৮ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৭৪ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৭৮৪ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৯৬ জন। অন্যদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭৪৩ জনের। অন্যদিকে গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৯৬০ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।












