ঘাসফুলের নির্বাহী পরিষদের ১৩৫তম সভা

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:১৭ অপরাহ্ণ

নতুন অর্থবছরকে সামনে রেখে পরিকল্পনা ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ২০২৬২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করেছে উন্নয়ন সংস্থা ঘাসফুলের নির্বাহী পরিষদ। গত ৩০ আগস্ট জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সংস্থাটির ১৩৫তম নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে ২০২৫২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়েছে। ঘাসফুলের প্রধান কার্যালয় থেকে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী পরিষদের সভাপতি মাফরুহা সুলতানা। এটি ছিল ২০২৬২০২৭ অর্থবছরের প্রথম নির্বাহী সভা। সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি শিব নারায়ণ কৈরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা বেগম এবং নির্বাহী সদস্য কবিতা বড়ুয়া ও জেরিন মাহমুদ হোসেন।

এছাড়াও সভায় সংযুক্ত ছিলেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফতাবুর রহমান জাফরী, উপপরিচালক জয়ন্ত কুমার বসু, মারুফুল করিম চৌধুরী ও সাদিয়া রহমান, সহকারী পরিচালক কেএমজি রব্বানী বসুনিয়া এবং ব্যবস্থাপক ওয়াহিদ জাবের চৌধুরী।

সভায় বাজেট অনুমোদনের পাশাপাশি নতুন অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, চলমান উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করা এবং সংস্থার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে নগদ সহায়তা
পরবর্তী নিবন্ধআলোর দিশার দ্বিতীয় মোটিভেশন প্রোগ্রাম