নগরী থিয়েউটর ইনস্টিটিউট গাউছিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালী পশ্চিম শাখার আওতাধীন ২১নং জামালখান, ২২নং এনায়েত বাজার, ৩১নং আলকরণ, ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান থানা কমিটির আহবয়ক মোহাম্মদ আবুল হাসেম সওদাগরের সভাপতিত্বে গত বুধবার অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য কামরুদ্দিন সবুর। থানা সদস্য আব্দুল আলম আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী আনোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি পেয়ার মুহাম্মদ কমিশনার।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য মোঃ হোসেন খোকন, কোতোয়ালী পশ্চিম শাখার সাবেক সভাপতি মোঃ সালামত উল্লাহ, কোতোয়ালী পূর্বের শাখার আহবায়ক খায়ের মোহাম্মদ, ডবলমুরিং শাখার সভাপতি মুবারক আলী সওদাগর। বক্তব্য রাখেন নুর মোহাম্মদ, মোঃ আবু ইউসুফ চৌধুরী, এড. মোঃ লিয়াকত আলী, মাওলানা মোহাম্মদ হারুন, প্রকৌশলী জালাল উদ্দীন, মোঃ আলমগীর, গোলাম মোস্তফা, আব্দুল হাকিম, জানে আলম, আলী আব্বাস খান, হাজী মোঃ বাবুল, শহিদুল আলম, মোঃ মহসিন, ইমরান হোসেন জুয়েল, মোঃ তৈয়্যব, জাকির সওদাগর, মো. মিজান, কামরুজ্জামান কায়সার, মোঃ আজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি












