দীর্ঘ প্রতীক্ষার পর আজ ৭ নভেম্বর শনিবার থেকে খেলাধুলার জন্য উন্মুক্ত হচ্ছে আগ্রাবাদ জাম্বুরি মাঠের (বর্তমান কর্ণফুলী শিশু পার্ক) পশ্চিম অংশ। ঐতিহ্যবাহী আগ্রাবাদ নওজোয়ান ক্লাব দীর্ঘদিন থেকে তাদের যাবতীয় খেলাধুলা এ মাঠেই অনুশীলন করে আসছে।
আজ শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের মধ্যকার প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে সিটি কর্পোরেশন প্রশাসক ডা. শাহাদাত হোসেন এ খেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উল্লেখ্য, দীর্ঘ দিন অবহেলিত থাকার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন একান্ত আগ্রহী হয়ে আগ্রাবাদ জাম্বুরি মাঠ সংস্কারের উদ্যোগ নেন। তাঁর চেষ্টায় বেসরকারি ব্যাংক ইউসিবিএল’র অর্থায়নে এ মাঠ পুরোপুরি নতুন সাজে সজ্জ্বিত হয়েছে। তাই, নওজোয়ান ক্লাব ও জাম্বুরি মাঠ পরিচালনা কমিটিসহ এলাকার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা ডা. শাহাদাত হোসেন ও ইউসিবিএল’র ব্যাংক পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












