চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি মোহাম্মদ ইরফান খান রাজুর মাতা খায়রুন নেছা খানম (৬০) গত মঙ্গলবার রাত ২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। প্রসঙ্গত, মরহুমার ছোট মেয়ে কহিনুর আক্তার আরজু চাঁদপুরের সিনিয়র যুগ্ম জেলা জজ।
গতকাল বাদে জোহর দেওয়ান বাজার সিএন্ডবি জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মদিনা মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে খায়রুন নেছা খানমের ইন্তেকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম–৯ আসনের এমপি আবু সুফিয়ান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












