রাফি স্মৃতি অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে নিশান ও ওয়াসি। তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন চট্টগ্রাম ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দন ও যুগ্ম সম্পাদক সরওয়ার উদ্দিন চৌধুরী। সিসিএ অনুশীলন মাঠে এ সময় উপস্থিত ছিলেন সিসিএ প্রধান নির্বাহী সাইফুল্লাহ চৌধুরী, কোচ ফয়েজ উল্লাহ সুমন, নির্বাহী সদস্য পার্থ প্রতীম সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












