ক্যান্সারে আক্রান্ত চবির সাবেক শিক্ষার্থী শফিকুল সাজু বাঁচতে চান

চবি প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

চবি দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল সাজু অগ্নাশয় (প্যানক্রিয়াস) ক্যান্সারে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তাকে বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে তার পরিবার। পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ভারত বা থাইল্যান্ডে নিতে হতে পারে। এতে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব। তার দুই শিশু এখনো বাবার স্নেহছায়ায় বেড়ে ওঠার অপেক্ষায়। ছয় বছর বয়সী কন্যা নভেরা সাদমীন ও সাড়ে চার বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। সহায়তা পাঠানোর ঠিকানা : মো. শফিকুল ইসলাম, সোনালী ব্যাংক, কালামুন্সি বাজার শাখা (কবিরহাট, নোয়াখালী), /সি নং : ৩৮১৪১০১০১২৬৭২, বিকাশ : ০১৭০১৩০০৫০০ (পার্সোনাল), নগদ : ০১৭০১৩০০৫০০ (পার্সোনাল)

পূর্ববর্তী নিবন্ধনিহত শিশু রেশমীর পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ