কোতোয়ালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. জসিম। তিনি নগরীর আসাদগঞ্জের শাহ আমানত ট্রেডার্সের মালিক। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরমধ্যে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনতুন ফিশারিঘাটে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন
পরবর্তী নিবন্ধশাহরিয়ার খালেদের একক সঙ্গীতানুষ্ঠান চিরদিনের গান কাল