কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট, শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে ভাড়া দাবি

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

মুখোশ ও হেলমেট পরে এসে একদল ব্যক্তি রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা চলে যাওয়ার আগে ‘জমির ভাড়া’ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দেওয়ার হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন কুরিয়ার সার্ভিসটির কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। হামলাকারীরা ল্যাপটপ, সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র (ডিভিআর) নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কুরিয়ার সার্ভিসের কার্যালয়টি যে ভবনে অবস্থিত সেটির নিরাপত্তা ইনচার্জ পুলিশের কাছে অভিযোগ করেছেন, ‘শীর্ষ সন্ত্রাসী ইমনের’ নাম করে একটি দল কার্যালয়ে ভাঙচুর চালায় ও হুমকি দেয়। ওসি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধরিয়াদে বাসিন্দাদের ফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা, পরে প্রত্যাহার
পরবর্তী নিবন্ধইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী