লাল কষ্ট, নীল, সবুজ এবং ধূসর
কষ্টের খাম খুলতে খুলতে আমি ক্লান্ত।
নিথর প্রান্তরে বসে আছি একা
জানিনা কখনো মিলবে কি —
কষ্টের অকপট বিশ্বাস আর মানবতা।
কষ্টের যোগফল কখনো শূন্য হতে পারে না,
কষ্টের সমষ্টি হয় সেঞ্চুরিতে।
কষ্টটা তো মানুষের জীবনের স্মৃতি চিহ্ন স্বরূপ।
তাই, নয় কি?
দুঃসময়ের স্বপ্ন হারিয়ে কেউ পায় শিরোপা,
আবার কেউ পায় ফুলেল সাদর সম্ভাষণ।
আবার কেউ পায় পরাজয়ের খাম ভরা দিঠি।
কোনটা রেখে কোনটার জন্য করবো অপেক্ষা—–
বলো তো দেখি ?







