বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাপসা, জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বাপসার কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ হাশেম রাজু, গণ-অধিকার ফোরাম নগর সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী। বক্তব্য দেন, হাবিবুল আলম চৌধুরী। সভায় বক্তারা বলেন, কর্ণফুলী, হালদা নদী এখন দখলদারের নিকট বন্দী। দখল-দূষণে বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের এই দুই নদী। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। বছর বছর নদী দুটির উভয় পাড়ে দখল ও দূষণের মাত্রা বেড়েছে। আমাদের এই দুই নদীকে বাঁচাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











