কর্ণফুলীতে শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার শিকলবাহা এবং ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শফি আলমের ছেলে মাহবুব আলম (২৪) এবং জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইলের ছেলে মো. মামুন (৩২)। পুলিশ জানায়, মাহবুব আলমকে শিকলবাহা এলাকা থেকে এবং মামুনকে ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা দুজন শ্রমিক লীগের সক্রিয় সদস্য। কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসেই ঘুণ্টিঘর থেকে গ্রেপ্তার আরও ২৮
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিশেষ অভিযানে আরও ৭৮৬ জন গ্রেপ্তার