কবিতাঘরের ‘গুঞ্জন’

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

সেলুন পাঠাগারের রূপকার কবি গোলাম মওলা জসিমের কবিতা নিয়ে নিয়মিত ভিডিওচিত্র প্রকাশ করে আসছে কবিতাঘর। এবারও ঈদকে কেন্দ্র করে কবিতাঘরের ইউটিউব ও ফেইসবুক পেইজে প্রকাশ পাবে কবির ‘গুঞ্জন’ কবিতা নিয়ে ভিডিওচিত্র।

আবৃত্তিশিল্পী বাপ্পী হায়দারের কণ্ঠে ভিডিওচিত্রে অভিনয় করেছেন বীণা দাশগুপ্ত, গোলাম মওলা জসিম ও জেমিমা খান। সিনেমাটোগ্রাফার রাশেদ খানের ক্যামেরশৈলী ও ফয়েজ আহমদের সম্পাদনায় কবিতাটির ভিডিওচিত্র পরিচালনা করেছেন তরুণ পরিচালক বড়ুয়া সীমান্ত। ক্রিয়েটিভ আর্কের কারিগরি সাপোর্টে প্রযোজনাটির সহযোগী পরিচালক ছিলেন নাট্যজন সায়েম উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদের নাটক ‘বেসড অন ট্রু স্টোরি’
পরবর্তী নিবন্ধহঠাৎ রহস্যময় বার্তা পরীমণির