কদমতলীর আর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল ম্যাচ ড্র হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পলোগ্রাউন্ড মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জমজমাট কদমতলীর এই ঐতিহ্যবাহী প্রীতি ফুটবল ম্যাচ। শাইনিং স্টার ক্লাব আয়োজিত এই ম্যাচে সিজেকেএস সদস্য সচিব হাজী সালাউদ্দিনের নেতৃত্বে ব্রাজিল দল এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুন ও ক্রীড়া সংগঠক সালাউদ্দিন জাহেদের সমন্বয়ে গড়া আর্জেন্টিনা দলের খেলাটি ২–২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলা শেষে সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমেদ ও এডভোকেট শেখ মোহাম্মদ শওকত সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকান্দার মিয়া সদ্দার, ডাক্তার মোহাম্মদ সোলায়মান, সরোয়ার আলম মনি, ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ফারুক, নাহিদ মুরাদ মুন্না, মাহবুব আলম রাজীব, জব্বার খান, রমজান আলী,ইমরান হোসেন রানা, আনোয়ার হোসেন,তারেক খান। খেলায় অংশগ্রহণ করেন শাইনিং স্টার ক্লাবের সদস্য এবং জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় মামুনুল ইসলাম মামুন, তাজউদ্দিন আহমেদ, রেজাউল করিম, নুরুল আমিন হীরা, জাহেদ হোসেন শিমুল, এনামুল হক শিবলু, রাসেল আরাফাত, ইসমাইল মিয়া রুবেল, রিপন আহমেদ, ইশতিয়াক হুসেন রিপন, এরশাদ সুজন, আব্দুল কাদের রুবেল, আহাদ আরমান, আমজাদ খান, ইমতিয়াজ আহমেদ দিদার, তানভীর আহমেদ আদর, ছবি আহমেদ, সাইফ আলী মুন্না, রিফাত শাহ রাজ প্রমুখ। খেলা শুরুর পূর্বে অনুষ্ঠানের অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। প্রীতি ম্যাচে দুই দলের হয়ে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।












