কক্সবাজারে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার একটি ফ্যাক্টরি থেকে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার সদর থানার আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফ (২৪)। গত শনিবার দিবাগত রাতে র‌্যাব৭ ও র‌্যাব১৫এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবএর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, গত ২১ মে কক্সবাজার সদর থানায় দায়ের করা জাহাঙ্গীর হত্যা মামলায় আরিফকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়ে চট্টগ্রাম শহরে অবস্থান করছিল। আরিফ কক্সবাজার সদর থানার তেতৈয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিশেষ দায়িত্বের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত এমপিদের রিট মামলা
পরবর্তী নিবন্ধহবিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ