ওমানে নিহত চার সহোদরের পরিবারের পাশে ডা. এটিএম রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

ওমানে মর্মান্তিকভাবে নিহত রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার চার সহোদর ভাইয়ের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে গেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া আসনের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।

শুক্রবার (১৫ মে) বিকেলে তিনি নিহতদের গ্রামের বান্দারাজার পাড়া জামে মসজিদে আসরের নামাজ শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে তিনি ও তাঁর সংগঠন পরিবারের পাশে থাকবে। পাশাপাশি তিনি স্থানীয়দেরও মানবিক সহায়তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমপ্রতি ওমানে এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের চার সহোদরের মৃত্যুতে পুরো লালানগরজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাদের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলন্ডনে চবির এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধআমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে সরকার পদক্ষেপ গ্রহণ করছে