এপেক্স বাংলাদেশের জেলা-৩-এ ৯টি যৌথ ক্লাবের ঐক্য বিষয়ক সভা

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

এপেক্স বাংলাদেশে ‘One Country, One Apex 2026’ বাস্তবায়নের লক্ষ্যে জেলা–৩–এর ৯টি যৌথ ক্লাবের একীভূতকরণ (Unification) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদের ঘরানা রেস্টুরেন্টে ক্লাব পুনর্গঠন ও ঐক্যবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা–৩ ঐক্য কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান এম. কামরুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা–৩ ঐক্য কমিটির সেক্রেটারি ও সদ্য অতীত জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান। সভায় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. নজরুল ইসলাম, লাইফ মেম্বার এপেক্সিয়ান জয়দেব দাস, লাইফ মেম্বার এপেক্সিয়ান মাহবুব মওলা রিপন, ন্যাশনাল ইয়ুথ ক্লাব ডিরেক্টর এপেক্সিয়ান সরওয়ার উজ্জামান, ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান সুফি মনি, ন্যাশনাল এক্সটেনশন সেক্রেটারি এপেক্সিয়ান অ্যাডভোকেট আদনান জাফরান, ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর এপেক্সিয়ান জিয়াউল হক, ন্যাশনাল এক্সটেনশন ডিরেক্টর এপেক্সিয়ান মহিউদ্দিন চৌধুরী জিকু, জেলা–৩–এর গভর্নর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ, গভর্নর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন, গভর্নর এপেক্সিয়ান আরাফাত চৌধুরী ও গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। এ ছাড়া উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পতেঙ্গার সভাপতি এপেক্সিয়ান মো. ইলিয়াস, এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার সভাপতি এপেক্সিয়ান মো. মুসা আলম খান, এপেক্স ক্লাব অব সন্দ্বীপের সভাপতি এপেক্সিয়ান সুজাউদ্দুল্লাহ, এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সাবেক সভাপতি এপেক্সিয়ান টিটু পাল, এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রালের সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট জানে আলম, এপেক্স ক্লাব অব চট্টগ্রামের সভাপতি এপেক্সিয়ান নিলুফার জাহান, পতেঙ্গা ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান জিল্লুল করিম, সন্দ্বীপ ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান সালাউদ্দিন লাবলু, পতেঙ্গা ক্লাবের সাবেক সভাপতি ও জেলা–৩ এর সাবেক সেক্রেটারি এপেক্সিয়ান জাহেদুল ইসলাম তুষার এবং আগ্রাবাদ ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ৯টি যৌথ ক্লাবের একীভূতকরণ এপেক্স বাংলাদেশের সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে। তাঁরা ক্লাব পুনর্গঠন, যৌথ সাধারণ সভার আয়োজন এবং জেলা–৩ কনভেনশনের প্রস্তুতি সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। জেলা–৩ ঐক্য কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান এম. কামরুল ইসলাম ৯টি যৌথ ক্লাবের একীভূতকরণ সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলোর সব সদস্য, নেতা ও ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত এপেক্সিয়ানদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ঐক্য, সৌহার্দ্য ও সেবার আদর্শে একসঙ্গে কাজ করে এপেক্স বাংলাদেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড্ডিস্ট মঙ্ক সোসাইটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পরবর্তী নিবন্ধচিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার