এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক সাধারণ সভা গত ২০ নভেম্বর স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় এপেক্স বাংলাদেশের জাতীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় ক্লাবের পরিচালক ও সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মোহাম্মদ আরিফ খান। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মো.হাবিবুর রহমান। সেক্রেটারি এপেক্সিয়ান আবদুল্লাহ ফারুক রবি, ট্রেজারার এপেক্সিয়ান মো. নাঈম উদ্দিন আলমদার এবং সার্ভিস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মো. আবদুল মোমেন। এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি এপেক্সিয়ান মো. নাঈম উদ্দিন আলমদার। প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এপেক্সিয়ান প্রিন্সিপাল এস কে দত্ত অনুপ, জাতীয় সহসভাপতি (এনভিপি) এপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্সিয়ান মো. নজরুল ইসলাম, এপেক্সিয়ান মো. রেজওয়ান শহীদী।

উপস্থিত ছিলেন মো. কামাল পাশা, মো. লিয়াকত আলী, বশির আহমেদ সুফি মনি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন, ইঞ্জিনিয়ার মো.ফয়সাল ফরিদ চৌধুরী, অ্যাডভোকেট মো.জয়নাল আবেদীন, মো. আরাফাত উদ্দিন চৌধুরী, সৈয়দ মিয়া প্রমুখ। সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, বিগত বছরের সেবামূলক কর্মকাণ্ড, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং এপেক্সের আদর্শ ও মূল্যবোধ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০
পরবর্তী নিবন্ধফাইন্যান্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. রাজিব দত্তের পিএইচডি ডিগ্রি অর্জন