চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৫–২৯ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে আগামী ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে কর্মকর্তা জানিয়েছেন। কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফরে আছেন। চীন থেকে দেশে ফিরলে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আগামী ২৫–২৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। খবর বাংলানিউজের।
এ বছর সারাদেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লেগে যায়।










