উদীয়মান ক্রিকেট একাডেমির কৃতী খেলোয়াড় সংবর্ধনা

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

 

উদীয়মান ক্রিকেট একাডেমির ২৫ বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত কৃতী খেলোয়াড় সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত রোববার একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান কোচ ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন পাক্ষিক মাঠের লড়াই নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফারুক, এস এম সরওয়ার কামাল, উপদেষ্টা আবু বখতেয়ার, সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমেদ, সাবেক ক্রিকেটার আইনুল কবির জিতু, ম্যানেজার মোহাম্মদ সেলিম। এ সময় একাডেমির কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিগত বছর চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নৈপুণ্য প্রদর্শনের জন্য একাডেমির কৃতী খেলোয়াড়দের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধমশা নিয়ন্ত্রণে ৪১ ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম চালাবে চসিক
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কার নতুন হেড কোচ গ্যারি কার্স্টেন