উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৭ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান। প্রধান আলোচক ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব মোহাম্মদ আকবর আলী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. নুর উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল আলম মফিজ, মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফেরদৌস মোর্শেদ খান, মো. সফিউল আলম, এসএম মুদাচ্ছের শাহ, গিয়াস উদ্দিন রিচার্ড, মো. আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষকশিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরফভাটা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধঈমানী জ্ঞানে সমৃদ্ধ হয়ে রাসূল (সা.) এর আদর্শ বিশ্বময় ছড়িয়ে দিতে হবে