ঈদ মোহাম্মদ গিয়াসউদ্দিন | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ এসো বন্ধু এসো সখা এসো সুধীজন ত্যাগের আনন্দে পাওয়া ঈদ ক্ষমার মহত্বে বরণ করি সব ভুলে কোলাকুলি করি মনের পরশে যেন ছুঁয়ে যায় মন। পরশে তার আলোকিত হবে ধরা সুরভিত বাতাসের গন্ধে ব্যকুল মাখলুকাত সুখের পয়গাম পৌঁছাবে রবের চরনে ! মারহাবা মারহাবা আজ ঈদের দিনে !!