ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

ঈদে আজম আঞ্জুমান ইখওয়ান মারেফাত ট্রাস্ট, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে হাজীপাড়া রহমানিয়া দরবার শরীফে গত ২৯ আগস্ট মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সালাতু সালাম মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্‌। বিশেষ অতিথি ছিলেন আল্লামা বারাকাত শাহ নিজামী। এতে আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণজ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম। বক্তাগণ বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ; স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞানবিজ্ঞান, সকল গুণ, সকল কল্যাণের উৎস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওপিএ’র ১৩তম পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধমাংসজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ক সেমিনার