ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণাঙ্গ বোনাস পরিশোধ করতে হবে

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভায় অধ্যক্ষ খাইরুল বাশার

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

ঈদুল ফিতরের ছুটির পূর্বে দেশের সর্বস্তরের শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণাঙ্গ ঈদ বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খাইরুল বাশার। তিনি বলেন, নির্ধারিত সময়ে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না হলে শিল্পখাতে চরম শ্রমিক অসন্তোষ সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে থানা ও সেক্টর দায়িত্বশীলদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১১ মার্চ নগরীর জামালখানস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও সঞ্চালনা করেন নগর সহসভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও মোহরা মুসলিম তরুণ সংঘ ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য