বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম ভেন্যুতে ‘এ’ গ্রুপের খেলায় রংপুর বিভাগ জিতেছে। সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনদিনব্যাপী এ খেলায় তারা এক ইনিংস এবং ৪৫ রানের ব্যবধানে খুলনা বিভাগকে হারিয়েছে। বিজয়ী দলের তাইফুল ইসলাম তামিম ম্যান অব দি ম্যাচ হন। সংক্ষিপ্ত স্কোর: রংপুর বিভাগ ১ম ইনিংস ২৪৯/১০/৯২.২। খুলনা বিভাগ ১ম ইনিংস ৪৭ এবং ২য় ইনিংস ১৯৭। হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে ঢাকা বিভাগ দক্ষিণ ৬১ রানে সিলেট বিভাগকে পরাজিত করে। ম্যাচ সেরা হন বিজয়ী দলের স্বপ্ন দাস। সংক্ষিপ্ত স্কোর: ঢাকা বিভাগ দক্ষিণ ১ম ইনিংস ২০২ ও ২য় ইনিংস ১৬২। সিলেট ১ম ইনিংস ৭৮ ও ২য় ইনিংস ২২৫।












