ইপিজেড এলাকা থেকে সাত মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানা এলাকায় একাধিক ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের মামলার আসামি মো. রিয়াজ প্রকাশ রিয়াদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার ভোররাতে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের কুতুবখালী এলাকার মো. ইদ্রিস আলীর পুত্র। বর্তমানে তিনি ব্যারিস্টার কলেজ সংলগ্ন মাঝির বাড়ি এলাকার রাজুর ভাড়াঘরে বসবাস করেন।

পুলিশ জানায়, রিয়াজ ইপিজেড থানার ১৮ আগস্টের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী ও ইপিজেড থানায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আরও ৭টি মামলা রয়েছে। রিয়াজকে আদালত পাঠানো হয়েছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার কমিশন বিল পাসের প্রক্রিয়া বর্জনের ঘোষণা বিরোধী দলের
পরবর্তী নিবন্ধসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব