১৭ রমজান (শনিবার) আমির ভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে বিগত ২২ বছরের ধারাবাহিকতায় ২৩তম ঐতিহাসিক ইয়াওমুল ফোরকান উদযাপন উপলক্ষে প্রিয় নবী (সা.) আসহাবে বদর স্মরণে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা শাহসুফি সৈয়দ ফরিদুল আবছার আমিরভাণ্ডারীর সভাপতিত্বে ও সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের সভাপতি মুহাম্মদ তৌহিদুল আলম। ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন আওলাদে আমিরভাণ্ডারী, কাজী আহমদ উল্লাহ কাদেরী, মাওলানা সোলায়মান আল কাদেরী, মাওলানা মোরশেদুল হক কাদেরী, মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোসাইন কাদেরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর মুহাম্মদ সিরাজুল মোস্তফা, মুহাম্মদ নুরুল আনোয়ার, সৈয়দ মুহাম্মদ আবুল কালাম, আলহাজ্ব জহিরুল হক, এস. এম. জাহাঙ্গীর আমিরী, আলহাজ্ব সৈয়দ শামসুদ্দোহা আমিরী, মাওলানা সৈয়দ আছরার আমিরী, এস এম রওশনগীর আমিরী, সৈয়দ এয়ার মুহাম্মদ আমিরী, সৈয়দ নঈমুল মোস্তফা আমিরী, সৈয়দ শহিদ শাহ আমিরী, সৈয়দ দায়েম উল্লাহ আমিরী, শাহজাদা সৈয়দ জাবেদ হাসান হাফেজনগরী, শাহজাদা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, মুহাম্মদ শহিদুল আলম, মুহাম্মদ তৈয়বুর রহমান, আবদুল কুদ্দুস, মাওলানা জয়নুল আবেদীন কাদেরীসহ ওলামায়ে কেরাম। মাহফিলের প্রারম্ভে পবিত্র কোরআনুল করিমের খতম আদায় করেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও পটিয়া আমির ভাণ্ডার বশরিয়া এতিমখানার ছাত্রবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।









