উপমহাদেশের সুন্নি ইসলামি আন্দোলন, ইলমে হাদিসের চর্চা এবং তাসাউফ চর্চায় যে কজন মনীষী কালজয়ী ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে আল্লামা মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) অন্যতম। তাঁর জীবন কেবল একজন আলেমের জীবন নয়; এটি ইলম, আধ্যাত্মিক সাধনা, মানবসেবা এবং সুন্নিয়তের আদর্শ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। আল্লামা হাশেমীর মানবকল্যাণমুখী দর্শন আজও সমাজে জীবন্ত ও প্রেরণাদায়ী। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ শরীফ মসজিদে আল্লামা শাহসুফি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ২১তম চন্দ্র বার্ষিক ওরস শরীফে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হাফেজ ছৈয়দ মুহাম্মদ জামাল আশরাফ আশরাফী জিলানী (মা.জি.আ) উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২০ আগস্ট হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ শরীফ মসজিদে আল্লামা শাহসুফি মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ২১তম চন্দ্র বার্ষিক ওরস আল্লামা শাহসূফী মুফতি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা হাফেজ ক্বারী ছৈয়দ জামাল আশরাফ আশরাফী জিলানী (মা.জি.আ)। আলোচক ছিলেন আল্লামা মুফতি কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ), অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী, আল্লামা ড. মুহাম্মদ এমদাদুল হক রাজনগরী, আল্লামা হাফেজ কবি আনিসুজ্জামান আল কাদেরী, আল্লামা ড. মুুহাম্মদ মতিউল ইসলাম, মাওলানা মুহাম্মদ নুরুল আনোয়ার প্রমুখ। শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী (মুজিব), শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, মুহাম্মদ নাজিমুল হাসান, মাওলানা আব্দুল্লাহ আল নিশান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












