আবুল কাশেম

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

 

দেওয়ানহাট বাজার নিবাসী দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের উপদেষ্টা সদস্য আবুল কাশেম গত শনিবার রাত ৯:৩০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ০১ পুত্র, ০২ কন্যা নাতীনাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গত রবিবার সকাল ১১টায় দেওয়ানহাট বাজার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাজী মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি এস আনিস আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান দুলাল, যুগ্মসম্পাদক মোঃ তছলিম উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, নুরুল আলম মুন্সি, মোঃ আলমগীর, মোঃ সাজ্জাদ, নেজাম উদ্দিন ও বিভিন্ন শ্রেণি, পেশা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনূর জাহান বেগম
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার