আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

অসামাজিক কার্যকলাপ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন কে সি দে রোড এলাকার আবাসিক হোটেল সাউদিয়া থেকে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে ১২ নারীপুরুষকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ। কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর আজাদীকে বলেন, অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে হোটেল সাউদিয়া থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ৯ শতক খাস জমি দখলমুক্ত
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা আইন-শৃংখলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা