আবদুল কাদের জিলানী (রা.) ইসলামের অন্যতম পথ প্রদর্শক

কক্সবাজারে আল্লামা আবদুল হাই নদভী

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:২৬ পূর্বাহ্ণ

পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, শরিয়ত ও তরিকত জগতের সম্রাট শাহেনশাহে বাগদাদ সাইয়্যিদুনা আবদুল কাদের জিলানী (রাহ.) এর শিক্ষা ও আদর্শ যুগে যুগে সঠিক পথের দিশা দিয়ে আসছে। তাঁর অপরিসীম জ্ঞানের পরিধি, ভাষার মাধুর্যতায় মানব সমাজকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করেছেন। দুঃসময়ে উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের দিশা দেবার জন্য তাঁর মত একজন মুজাদ্দিদের, একজন পথ প্রদর্শকের, একজন মহান ব্যক্তিত্বের আবির্ভাব হওয়া খুবই জরুরি হয়ে পড়েছিল। তাই তিনি ‘মুহিউদ্দীন’ তথা পুনর্জীবিতকারী উপাধিতে ভূষিত হন।
বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাহ.)’র ওফাত দিবস স্মরণে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত দুই দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলের মূল অধিবেশনে গত সোমবার বাদ মাগরিব সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আল্লামা আবদুল হাই নদভী ধর্মীয় ও মানবতার সেবায় নিয়োজিত বায়তুশ শরফকে আধুনিক রূপে সাজাতে ও বহুমুখী খেদমতের আঞ্জাম দিতে সবার ঐকান্তিক দোয়া ও সহযোগিতা কামনা করেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক মাস্টার সিরাজুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ নুরী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, ড. মাওলানা মহিউদ্দিন মাহী, ড. মাওলানা ওয়ালি উল্লাহ মুহাম্মদ মুঈন, মাওলানা লোকমান হাকিম প্রমুখ। মাহফিলে ১২ জন হাফেজে কুরআনকে দস্তারে ফজিলত পড়ানো হয়। মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার দ্বীনদার মুসলমানরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রার্থীদের বেশিরভাগই যুবক
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে নারীর বসতঘরে আগুন