টানাবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়া আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চট্টগ্রাম ১৩ আনোয়ারা –কর্ণফুলীর সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পক্ষে ত্রাণ (শুকনো খাবার) বিতরণ করেন বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, নজরুল ইসলাম লিটন, আব্দুল মুবিন,বক্কর, নুর মিয়া, মো. দেলোয়ার, মহিউদ্দিন প্রমুখ।












