আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটিতে যারা খেদমতের সুযোগ পেয়েছেন, তারা স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করুন। এ পবিত্র দায়িত্ব হযরাতে কেরামের পক্ষ হতে আপনাদের দেওয়া হয়েছে। এ দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আনজুমান এর শত শত দ্বীনি মাদ্রাসা, প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তাই এ দায়িত্ব যথাযথ পালন করলে আপনারা উভয় জাহানের কামিয়াব হবেন। এর প্রতি উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই।
আওলাদে রাসূল, পীর–এ–বাঙাল, হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাজিআ) শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাজিআ)। বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্ (মাজিআ)।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলীম রিজভী, শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, আনজুমান সদস্য শাহাজাদ ইবনে দিদার, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ তৈয়বুর রহমান, মোহাম্মদ আবদুল হামিদ, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আলী, মোহাম্মদ শহীদ উল্লাহ, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ওমর সুলতান, আবদুল মালেক বুলবুল, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, এস শরফুদ্দীন মোহাম্মদ শওকত আলী খান শাহীন, আবদুল হাই মাসুম, প্রফেসর জসিম উদ্দীন, সাদেক হোসেন পাপ্পু, মাহবুবুল আলম, মোহাম্মদ জসিম উদ্দীন, আশফাক আহমেদ, অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, ড. মুহাম্মদ সাইফুল আলম, ওয়াহিদ মালেক, তৌহিদুল করিম, আর.ইউ চৌধুরী শাহীন, মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ মারুফুর রহমান, উপদেষ্টা মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার।
সভায় আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান এবং হযরত শাহ্ ছুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের মোতোওয়াল্লী শাহজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খানকে আনজুমান ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য হিসেবে সদয় মনোনয়ন দেন হুজুর কেবলা আল্লামা পীর সাবির শাহ্ (মাজিআ)।
হুজুর কেবলা আনজুমান এবং জামেয়াসহ ট্রাস্টের সকল প্রতিষ্ঠান পরিচালনায় গতিশীলতা বৃদ্ধি, প্রতিটি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ আরও একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। শেষে আনজুমান–জামেয়া–গাউসিয়া কমিটির সাথে বিভিন্নভাবে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে দো’আ করেন হুজুর কেবলা আল্লামা পীর সাবির শাহ্ (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।












