বন্ধু মঠ ও মিশন আয়োজিত সিআরবি সাত রাস্তার মোড়স্থ রাধাকৃষ্ণ নিতাইগৌর বন্ধুকুঞ্জ আশ্রমে আজ থেকে দুই দিনব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় রয়েছে লীলা স্মরণ কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা, অধিবাস, চতুষপ্রহরব্যাপী নামযজ্ঞ ও সন্ধ্যারতি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মহানাম বন্ধু মঠ ও মিশনের অধ্যক্ষ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী মহারাজ দুইদিনব্যাপী অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।













