পেশাদার যন্ত্রশিল্পীদের সংগঠন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা আয়োজিত ‘ভয়েস হান্ট সিজন–৩’ প্রতিযোগিতা আজ (রবিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী শতাধিক প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘ভয়েস হান্ট সিজন–৩’ প্রতিযোগিতার আহ্বায়ক কমিটির সদস্য সচিব রুবেল বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পুলক পাড়িয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উজ্জ্বল চক্রবর্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘ভয়েস হান্ট সিজন–৩’–এর আহ্বায়ক এস. এম. শাজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সদস্য সচিব রুবেল বড়ুয়া।
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায় এবং সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া সংগঠনের সকল সদস্য, সঙ্গীতপ্রেমী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।












