আগ্রাবাদে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি,দুই ফার্মেসিকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকার ইউনিক ফার্মেসি ও একেএস ফার্মেসিকে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইউনিক ফার্মেসিকে ১০ হাজার টাকা ও একেএস ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তার জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা অননুমোদিত ও ভেজাল পণ্য কোনভাবেই বাজারজাত করতে দেওয়া হবে না। পণ্যের মান, মেয়াদ, সঠিক লেবেলিং এবং অনুমোদনের বিষয়গুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধওদের স্বপ্নের সাথে আজাদী
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ক্যাম্প ছেড়ে আসা ৫ রোহিঙ্গা আটক