আউলিয়াগণের মাজারসমূহ আধ্যাত্মিক সাইক্লোন সেন্টার

সালাওয়াতে রাসুল (দ.) মাহফিলে ডাঃ হোসেইন সাইফ মাইজভাণ্ডারী

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

পটিয়ায় ঐতিহ্যবাহী ২৪তম ১২ দিনব্যাপী আমির ভাণ্ডার দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে খতমে সালাওয়াতে রাসুল (.) মাহফিল। গত ২৫ আগস্ট (মঙ্গলবার) সমাপনী দিবস অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এ বছর মাহফিলে সর্বমোট ৩টি তাহলিল ও ১৯টি দুরুদ শরীফের খতম আদায় করা হয়।

মাহফিলে মেহমানে আলা ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের আওলাদ শাহসুফি সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব (.) এবং শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম (.)। মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ ফরিদুল আবছার আমিরীর (.) সভাপতিত্বে মেহমানে আলা ছিলেন ডাঃ সৈয়দ হোসেইন সাইফ মাইজভাণ্ডারী। তিনি বলেন, আউলিয়ায়ে কেরামের দরবারসমূহ ঈদে মিলাদুন্নবী (.), ওরশ, ফাতেহা ও তাবারুকাত কার্যক্রমের মাধ্যমে দ্বীনের সত্য আলো ছড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষের ঈমান রক্ষা ও সার্বিক কল্যাণে আউলিয়ায়ে কামেলিনদের মাজারসমূহ একেকটি আধ্যাত্মিক সাইক্লোন সেন্টার হিসেবে কাজ করে যাচ্ছে।

মাহফিলে বক্তব্য রাখেন বারিয়া দরবারের নায়েব সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মোকাররম বারী ও আল্লামা সৈয়দ সাইফুল ইসলাম বারী। আওলাদে আমিরদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মামুন রশিদ আমিরী, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, মাওলানা সৈয়দ আছরার আমিরী, শাহজাদা সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, শাহজাদা সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, সৈয়দ আরিফুজ্জামান আমিরী, সৈয়দ নঈমুল মোস্তফা আমিরী, সৈয়দ মোজাম্মেল হক আমিরী, সৈয়দ আমির উদ্দীন আমিরী, সৈয়দ দৌলতুজ্জমান আমিরী ও সৈয়দ আশরাফুজ্জমান আমিরী। অতিথি হিসেবে মাহফিলে অংশগ্রহণ করেন নুরুল ইসলাম, মুহাম্মদ নুরুল আনোয়ার, সৈয়দ মুহাম্মদ আবুল কালাম, মাওলানা সৈয়দ হুজ্জাতুল মোবাল্লিগ সুলতানপুরী, মাওলানা সৈয়দ জাবের হাসান হাফেজনগরী, মুহাম্মদ রাসেদুল ইসলাম, মুহাম্মদ আবদুল্লাহ রায়হান, সৈয়দ সালাউদ্দিন ইমন ফরহাদাবাদী, মুহাম্মদ সাকিব হোসেন, এস এম জাহাঙ্গীর আমিরী ও এস এম রওশনগীর আমিরী, আবছার উদ্দিন সোহেল প্রমুখ। মিলাদকিয়াম, দুরুদ শরীফ আদায় ও মাহফিল পরিচালনা করেন মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী ও শওকত আলী ইরফান। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী।

পূর্ববর্তী নিবন্ধমাদক কারবারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধশাহছুফি আমানত খান (র.) দরবারে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল