আইআইইউসির ২৭৩তম সিন্ডিকেট সভা

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৭৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, বিওটি সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসির প্রো–ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান। সভায় সদস্যসচিব হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.)। এ ছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফুর রহমান, বিভাগীয় ডিন ক্যাটাগরির সিন্ডিকেট সদস্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. নেজামুল হক এবং বিভাগীয় চেয়ারম্যান ক্যাটাগরির সিন্ডিকেট সদস্য ও হাদিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালামসহ সংশ্লিষ্ট সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় ডিসিপ্লিন কমিটির ৭৭তম সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন, অর্থ কমিটির ১৯৮তম সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন এবং পিএসপি কমিটির ১৬০তম সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচরণদ্বীপ দরবারে মাইজভাণ্ডারী মাহফিল
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ৫৮ ইটভাটার ৫০টিই অবৈধ