আইআইইউসির ইইই ক্লাবের সেলাই মেশিন প্রদান

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইইই ক্লাব সমাজকল্যাণ কমিটির উদ্যোগে এক পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সেলাই মেশিন দেওয়া হয়েছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সেমিনার কক্ষে এই সেলাই মেশিনটি হস্তান্তর করা হয়।

সহায়তা পাওয়া পরিবারের তিন কন্যাই বর্তমানে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা সেলাইয়ের কাজে দক্ষ। তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার সুযোগ তৈরি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক সহায়তায় ভূমিকা রাখার উদ্দেশ্যে সেলাই মেশিনটি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ইঞ্জি. এস. কে. মো. গোলাম মোস্তফা, ক্লাবের সভাপতি সৈয়দ আল্লামাহ ইকবাল, সহসভাপতি ইঞ্জি. মো. নাজমুস সাকিব ও কোষাধ্যক্ষ ইঞ্জি. মো. লোকমান হোসাইন। উপস্থিত ছিলেন স্বরূপ ঘোষ, মিফতাহুল ফেরদৌসসহ ক্লাবের অন্যান্য প্রতিনিধিরা। ইইই ক্লাব সমাজকল্যাণ কমিটির প্রতিনিধিরা বলেন, ভবিষ্যতেও শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাব সদস্যদের সম্মিলিত সহযোগিতায় সমাজের প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতামাকুমন্ডি লেইনে কসমেটিকস দোকান কর্মচারীর আত্মহত্যা