আইআইইউসিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সিএসই বিভাগ চ্যাম্পিয়ন

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সিএসই বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিএসই বিভাগ টাইব্রেকারে ৫৩ গোলে ইএলএল বিভাগকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১১ গোলে ড্র ছিল। এবারের টুর্নামেন্টে মোট ১৫টি দল অংশ নেয় এবং অনুষ্ঠিত হয় ১৪টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হন সিএসই ডিপার্টমেন্টের আরভী। সর্বোচ্চ গোলদাতা হন একই দলের শেফায়েত। দুর্দান্ত সেভের জন্য সেরা গোলরক্ষকের পুরস্কার পান ইএলএল ডিপার্টমেন্টের হৃদয় হোসেন টুটুল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন আরভী। ফেয়ার প্লে দলের পুরস্কার পায় ডিবিএ ডিপার্টমেন্ট। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসিএর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ডেপুটি ডিরেক্টর মাহফুজুল ইসলাম চৌধুরী এবং কর্মকর্তা সেলিম উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফেনিতে চুকবল প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযোগিতার সমাপনী
পরবর্তী নিবন্ধআরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন