আর ২৩ স্পোর্টস এন্ড কমিউনিকেশন আয়োজিত তিন দিন ব্যাপি অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ ২৬ মার্চ বৃহস্পতিবার। হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্টেয় এই টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে চিটাগং মাস্টার্স, চিটাগং রয়েলস, হাক্কানী ক্রিকেট ক্লাব, সি এম গোল্ড, আগ্রাবাদ মাস্টার্স, হোয়াইট ফ্যালকন, ৯০ উইলোস এবং চট্টগ্রাম লিজেন্ড। তিনদিন ব্যপি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপের শীর্ষ চারদল খেলবে সেমি ফাইনালে। এরপর ফাইনাল। প্রতিটি ম্যাচ হবে ১০ ওভারের। এরইমধ্যে টুর্নামেন্টের ট্রফি ও দল সমূহের জার্সি উন্মোচন সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবির পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবীর।











