আবাসিকে গ্যাস সংযোগের দাবিতে কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের মতবিনিময় সভা গতকাল নগরীর মুরাদপুর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নেছার আহমদ।
সাধারণ সম্পাদক একেএম অলিউল্লা হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাহজাহান সুফি, এমএ মান্নান খান, একেএম অলিউল্লা হক, মানিক হাওলাদার ও সেলিম হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চটগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি আলমগীর নূর। বক্তব্য রাখেন আব্দুল হাই, নবী চৌধুরী, আব্দুল মালেক শেখ, এস এম শাহিন বাবু, প্রশান্ত বড়ুয়া, শওকত হোসেন হাওলাদার, হায়দার সিকদার, মোশাররফ হোসেন, রোকশেদ খান, আরঙ্গজেব বাবুল, খোরশেদ আলম, প্রকৌশলী মফিজুর রহমান ও ইমতিয়াজ আহমেদ।
বক্তারা বলেন, আবাসিকে গ্রাহকদের গ্যাস সংযোগ থেকে বঞ্চিত করার ক্ষেত্রে এক শ্রেণীর দুর্নীতিবাজ সরকারি আমলা জড়িত।সভায় বক্তারা ৫ বছর আগে টাকা জমাদানকারী গ্রাহকদের হয়রানি বন্ধ করে অবিলম্বে আবাসিকে গ্যাস সংযোগ চালু করতে সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












