বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম শাখার উদ্যোগে বিউবো পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়সমূহের মেধাবী কিন্তু আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা অনুষ্ঠান গতকাল প্রধান প্রকৌশলীর কার্যালয়, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র, বিউবো, রাউজানে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকৌশলী মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোরশেদ মঞ্জুরুল ইসলাম, ও প্রকৌশলী মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মো. নুরুল আলম। প্রধান অতিথি কোন মেধাবী শিক্ষার্থী যেন আর্থিক অসচ্ছলতার জন্য পিছিয়ে না পড়ে তার জন্য সমাজে বিত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি প্রকৌশলীদের জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। বক্তব্য রাখেন প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রকৌশলী মো. দুলাল হোসেন, প্রকৌশলী উদয় শেখর দত্ত, প্রকৌশলী মো. হারুন, আশরাফ উদ্দিন, প্রকৌশলী মো. সাইফুর রহমান, প্রকৌশলী কানাই চন্দ্র দাশ, প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং দুইটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও মিজানুর রহমান।
বিউবো পরিচালিত কাপ্তাই ও রাউজান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ও অস্বচ্ছল ২০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। বিদ্যালয়ের জান্নাতুল ফেরদাউস তাবাস্সুম ও নাবিলা আফরিন হিরা শিক্ষা সহায়তা প্রাপ্ত ছাত্র–ছাত্রীদের মধ্যে তাদের অনুভূতি প্রকাশ করে।











